কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর গ্রামের মো আবুল কাশেমের ছোট ছেলে মোবাশ্বের হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১.১৫ মিনিটে পার্শ্ববর্তী দিশাবন্দ গ্রামের মো জাহাঙ্গীর আলম এর বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে। পরে আশেপাশের লোকজন এসে মোবাশ্বের কে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) তপন কুমার বাগচী কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে থানা এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।